Dropshop 2.5 টাকা দিয়ে জয়েন না করার পরামর্শ থাকবে।
খেয়ে যখন ব্যবসা করার চিন্তা করবে তখন তার মূল লাভের বিষয় হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য যখন অন্যান্য অনলাইন মার্কেটের চেয়ে তুলনামূলক বেশি থাকবে তখন বিক্রি করা কঠিন। এমনটাই ঘটবে ড্রপ শপ এ ড্রপ শিপিং এর ব্যবসা করতে চাইলে।
আমি একাউন্ট করার পর থেকে গত সাত দিন যাবত বিভিন্ন পণ্যের দাম নিয়ে রিসার্চ করছি, কোন পণ্যের দাম দারাজ, রকমারি বা অথবা ডটকম থেকে কম মূল্যে পাচ্ছিনা। একজন বিক্রেতাকেই যদি খুচরা মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হয় তাহলে সে কোনভাবেই ব্যবসা করতে পারবে না। তারা মূলত এক মোড়কে অন্য কিছু করার চেষ্টা করছে। তারা খুচরা বিক্রি করছে একটু ভিন্ন প্রলোভন দেখিয়ে। অন্যদিকে একাউন্ট করার টাকা হাতিয়ে নিচ্ছে।
তাই সকলের জ্ঞাতার্থে এই পোস্টটি করলাম। অনলাইনে কোথাও এটা নিয়ে কোন রিভিউ খুঁজে পাবেন না, যদি আমার এই পোষ্টটি কারো কোন কাজে লেগে থাকে তাহলে আমার কষ্ট সার্থক। আমি নিজে ঠকেছি যাতে আর কেউ না ঠকে সেজন্য এই পোস্টটি করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন